সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

এবি পার্টি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতি করছে : ছিদ্দিকুর রহমান

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রাম নগরের পূর্ব বাকলিয়ার হাটখোলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় ‘দি কর্ণফুলী একতা সংঘ’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ‘জান আলী বলি পাড়া একতা সংঘ’।

এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ফাইনাল খেলার উদ্বোধন করেন। তিনি বলেন, “জুলাই, আগস্টে তরুণ তরুণীরা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তারা ঠিকমতো পারফর্ম করতে পারলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।”

তরুণেরা যে বাংলাদেশ প্রত্যাশা করে সেই বাংলাদেশ গড়ার কোনও পরিকল্পনা, পলিসি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “সাড়ে ছয় কোটি তরুণদের দল এবি পার্টি। তরুণেরা সফল হলে বাংলাদেশ দাঁড়াবে। এবি পার্টিই একমাত্র দল যারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে (চেতনা) ধারণ করে পলিসি পলিটিক্স প্র্যাকটিস করছে।”

ছিদ্দিকুর রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন, “যেভাবে খেলোয়াড় হিসেবে নিজের দলকে জয়ী করার জন্য কাজ করতে হয়, যেভাবে পরিবারের সদস্য হিসেবে পরিবার দাঁড় করানোর জন্য কাজ করতে হয়, তেমনিভাবে দেশকে দাঁড় করানোর জন্য দেশের নাগরিক হিসেবে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে।”

এই টুর্নামেন্টে ‘জান আলী বলি পাড়া একতা সংঘ’, ‘দি কর্ণফুলী একতা সংঘ’, ‘বাকলিয়া যুব সংঘ’ এবং ‘সোনার তরী ক্লাব’ – এই চারটি দল অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড এবি পার্টির সংগঠক এস এম আবুল কাশেম এবং মুহাম্মদ আজগর বক্তব্য রাখেন। এছাড়াও এবি পার্টির নেতা নূর আনোয়ার, সাইফুল ইসলাম, আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

এবি পার্টি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতি করছে : ছিদ্দিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪১