সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

হজ নিবন্ধনের সময় আবারো বাড়লো

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে।

এর ফলে আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিবন্ধন করা যাবে। এই বর্ধিত সময়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। একইসঙ্গে, হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর হজ নিবন্ধনের পূর্ব নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। সে সময় মন্ত্রণালয় জানায়, হজ নিবন্ধনের চূড়ান্ত সময় শেষ হলেও প্রায় ৫৭ হাজার কোটা ফাঁকা ছিল।

উল্লেখ্য, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে। সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা, আর অন্য প্যাকেজের খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এই প্যাকেজে বিমান ভাড়া কমিয়ে ২৭ হাজার টাকা কমানো হয়েছে, তবে খাবারের খরচ (৪০ হাজার টাকা) এবং কোরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল আলাদাভাবে নেওয়া হবে।

সরকারি প্যাকেজের সঙ্গে সমন্বয় করে বেসরকারি হজ এজেন্সি মালিকরাও একাধিক প্যাকেজ ঘোষণা করেছেন এবং তারা বিমান ভাড়া কমানোর দাবিও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

হজ নিবন্ধনের সময় আবারো বাড়লো

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫১