সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

করাচি থেকে ৮০০ টিইইউএস পণ্য নিয়ে আসছে জাহাজ, চট্টগ্রাম বন্দরে নোঙর শুক্রবার

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

পাকিস্তানের করাচি বন্দর থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আবারো চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি জাহাজ। ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের এই জাহাজটি ৮০০ টিইইউএস’র বেশি কন্টেনার বহন করে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, দুবাইভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি দুবাই থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম পর্যন্ত নতুন একটি রুটে এই সেবা প্রদান শুরু করেছে। গত মাসের দ্বিতীয় সপ্তাহে জাহাজটি প্রথমবারের মতো করাচি থেকে ৩৭০ টিইইউএস পণ্য নিয়ে চট্টগ্রামে এসেছিল।

এবার পণ্যের পরিমাণ দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস কাঁচামাল, কেমিক্যাল এবং ভোগ্য পণ্য।

জাহাজটির স্থানীয় এজেন্ট বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্সি শিপিং লাইন্স লিমিটেড।

প্রসঙ্গত, ফেরার পথে জাহাজটি ১২শ’ টিইইউএস’র বেশি কন্টেনার নিয়ে পাকিস্তানের পথে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে করাচি বা দুবাইতে পণ্য পরিবহন বাড়লে এই রুটে জাহাজের সংখ্যা বাড়ানো হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

করাচি থেকে ৮০০ টিইইউএস পণ্য নিয়ে আসছে জাহাজ, চট্টগ্রাম বন্দরে নোঙর শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭