সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

গণমাধ্যম অতীতের চেয়ে বেশি স্বাধীনভাবে কাজ করছে : প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে গণমাধ্যম অনেক বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে এটি খুবই গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্যনগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণের আহ্বানের পাশাপাশি বিনিয়োগে আহ্বান জানান।”

ডেপুটি প্রেস সচিব আরও বলেন, “চট্টগ্রামে বিনিয়োগ হলে পুরো দেশ লাভবান হবে। কারণ চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফলাইন।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। সঞ্চালনা করেন কমিটির সদস্য মুস্তফা নঈম।

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, আলমগীর অপু, মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমীর, হাসান মুকুল ও ওয়াহিদ জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, “এই সরকার বৈষম্যবিরোধী সরকার। সারাদেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপ-তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

গণমাধ্যম অতীতের চেয়ে বেশি স্বাধীনভাবে কাজ করছে : প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭