সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ড. ইউনূসের কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ চান মজিবুর রহমান মঞ্জু

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় ও সংগঠক সমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ড. ইউনূস স্বপ্ন দেখালেও তা বাস্তবায়নে দৃঢ়তার অভাব রয়েছে। তিনি ড. ইউনূসের কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরীস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্সের রোটারি ক্লাব অব চট্টগ্রাম-এর হল রুমে এবি পার্টি আয়োজিত ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই?’ শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জু আরও বলেন, সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম ও চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মো. দিদারুল আলম, পিএসসি (অব.)।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তৈরি হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের একটি পরিবারের মতো। তাই বাংলাদেশকে আমরা আমাদের পরিবারের মতো যত্ন করবো।”

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, দেশে যে রাজনৈতিক দলের শূন্যতা তৈরি হয়েছে, এবি পার্টি সেই শূন্যতা পূরণ করতে চায়। তিনি আরও বলেন, “সাম্য ও ইনসাফের ভিত্তিতে এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত এই লক্ষ্য থেকে এবি পার্টি পিছপা হবে না।”

সমাবেশে বক্তারা বলেন, এবি পার্টি একাত্তরের জন আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে এবং বিজয় না হওয়া পর্যন্ত এই লক্ষ্য থেকে পিছপা হবে না। বক্তারা আরও বলেন, তারুণ্য ও দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এবি পার্টির প্রতি সবার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিভিন্ন পর্যায়ের সংগঠকদেরকে পার্টির বক্তব্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন: এবি পার্টির কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, এবি পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হায়দার আলী চৌধুরী, এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ সমন্বয়ক মুহাম্মদ জাবেদ, যুবনেতা রোটারিয়ান ওমর ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, নুর আনোয়ার, বাকলিয়া থানার সহ সমন্বয়ক মোহাম্মদ আজগর, ১৮ নং বাকলিয়া ওয়ার্ড সহ সমন্বয়ক এস এম আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর নেতা আতাউর রহমান নূর, যুব নেতা রূপস বড়ুয়া রাজু, নাছির উদ্দিন, জাহেদুর ইসলাম, সবুজ কর্মকার, নাজমুল হাসান, সঞ্চয় চৌধুরী, সজিব চৌধুরী প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

ড. ইউনূসের কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ চান মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১