সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

গণঅভ্যুত্থান: ৩১ হত্যাসহ ১০৬ মামলার অভিযোগপত্র দিল পুলিশ

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে হত্যা ও নিপীড়নের ঘটনায় দায়ের করা ১০৬টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অভিযোগপত্র দেওয়া মামলাগুলোর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্যান্য ধারার মামলা। তবে কোন মামলায় কবে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১টি হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম ও শেরপুর জেলা পুলিশ। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে।

অন্যান্য ধারার ৭৫টি মামলার অভিযোগপত্র দিয়েছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও বরগুনা জেলা পুলিশ। এছাড়া পিবিআই, সিআইডি, ডিএমপি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আরএমপি, সিএমপি ও রংপুর মেট্রোপলিটন পুলিশও এসব মামলার অভিযোগপত্র জমা দিয়েছে।

অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৭৩-এর ‘এ’ ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে এ পর্যন্ত অব্যাহতি দেওয়ার জন্য আদালতে ‘অন্তর্বর্তী তদন্ত’ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। প্রবল গণআন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জুলাই অভ্যুত্থানে নিহতদের যে তালিকা সরকার গেজেট আকারে প্রকাশ করেছে, সেখানে শহীদের সংখ্যা ৮৩৪ জন। তবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। সরকার পতনের পর শেখ হাসিনাসহ তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

গণঅভ্যুত্থান: ৩১ হত্যাসহ ১০৬ মামলার অভিযোগপত্র দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৩