সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়ল ৩ মাস

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

দেশের অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে ১৬ ডিসেম্বরের মধ্যে যারা নিজেদের ব্যবহৃত ফোনটি নিবন্ধন করতে পারেননি, তারা আগামী বছরের ১৫ মার্চের মধ্যে তা সম্পন্ন করতে পারবেন।

বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সময় বাড়ানোর এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিবন্ধনের সময় বাড়ানো হলেও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম নির্ধারিত ১৬ ডিসেম্বর থেকেই শুরু হবে।

শুরুতে ১৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বেঁধে দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির মুখে সময়সীমা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এই সময়ের মধ্যে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা না হলে সেটি বন্ধ করে দেওয়া হবে।

সরকার জানিয়েছে, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ও রিফার্বিশড ফোন এবং বিদেশ থেকে পুরোনো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং জালিয়াতিসহ ডিজিটাল অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে ঢোকা মোবাইল ফোনের শুল্ক ফাঁকি রোধ করাও এর অন্যতম লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়ল ৩ মাস

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ২২:২৯