সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

‘নির্বাচনে জেতাই এখন মূল সংগ্রাম, মনোনয়ন নিয়ে চিন্তার দরকার নেই’

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লড়াই ও সংগ্রাম হচ্ছে নির্বাচনে জয়লাভ করার সংগ্রাম। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পেতে হলে এই নির্বাচনে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। তাই আগামী নির্বাচনে কে বিএনপির মনোনয়ন পেলেন, আর কে পেলেন না, তা নিয়ে এখন চিন্তার দরকার নেই। জনগণকে বিএনপি কী দেবে, সেটিই সামনে নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অনেক বাধা-বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে এবং হতে থাকবে। কিন্তু সব কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।

বিএনপিকে মুক্তিযুদ্ধের ও গণতন্ত্রের দল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব, এ কথাটি মনে রাখতে হবে। পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি ‘নিকৃষ্টতম প্রজন্ম’। কোন সাহসে তারা এ কথা বলার দুঃসাহস দেখান? ইস্পাতদৃঢ় ঐক্য এবং জাতীয়তাবাদী দর্শনই বিএনপিকে সাফল্যের পথে নিয়ে যাবে।

কর্মশালায় ‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

‘নির্বাচনে জেতাই এখন মূল সংগ্রাম, মনোনয়ন নিয়ে চিন্তার দরকার নেই’

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩