সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন: হাদির অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ড. ইউনূস

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এমতাবস্থায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই খবর পাওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং সবশেষ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন: হাদির অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৫, ০০:০২