সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, শপথ নিলেন ৪৯ মন্ত্রী

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

বঙ্গভবনের চার দেয়ালের প্রথা ভেঙে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নিল নতুন সরকার। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; এরপর শপথ নেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এই শপথের মধ্য দিয়েই নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

প্রথা অনুযায়ী বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবারই প্রথম ব্যতিক্রমী আয়োজনে সংসদের উন্মুক্ত চত্বরে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি প্রথমে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং পরে ২৪ জন প্রতিমন্ত্রীকে পদের ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হলেও সরকারি সূত্র ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রীদের দপ্তরের তালিকা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সমাজকল্যাণ এবং স্থানীয় সরকারসহ কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন মন্ত্রীদের নামও যুক্ত করা হয়েছে। বুধবার থেকেই নতুন মন্ত্রীরা মন্ত্রণালয়ে অফিস করবেন বলে বিভিন্ন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

প্রাপ্ত তথ্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা এবং সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

অন্যান্য পূর্ণ মন্ত্রীদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ ও জ্বালানি, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মুক্তিযুদ্ধবিষয়ক, আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ ও বন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম, এবং জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খলিলুর রহমান। মোহাম্মদ আমিন উর রশীদ কৃষি ও খাদ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ, মিজানুর রহমান মিনু ভূমি, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি, খন্দকার আব্দুল মুক্তাদির শিল্প ও বাণিজ্য, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান, আফরোজা খানম বেসামরিক বিমান ও পর্যটন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ এবং আসাদুল হাবীব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। এ ছাড়া জাকারিয়া তাহের গৃহায়ণ ও গণপূর্ত, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম, আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা এবং শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

প্রতিমন্ত্রী হলেন যারা

প্রতিমন্ত্রীদের তালিকায় তরুণ নেতৃত্ব ও জোটের শরিকদের প্রাধান্য দেওয়া হয়েছে। শামা ওবায়েদ পররাষ্ট্র, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ ও জ্বালানি, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি ও মৎস্য এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক, ববি হাজ্জাজ শিক্ষা এবং ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন।

এ ছাড়া এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান, শরীফুল আলম শিল্প ও বাণিজ্য, ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম এবং হাবিবুর রশিদ হাবিব সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফুটবলার আমিনুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, শপথ নিলেন ৪৯ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯