সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৯১

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মোজাহের মাওলা (৪০) নামে এক ব্যক্তি গত ৮ আগস্ট নগরীর ওআর নিজাম রোডস্থ বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৯১ জনের মধ্যে ৬৩ জন সরকারি এবং ২৮ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৪ হাজার ২৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৪৬ জন ভর্তি আছেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৯১

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৩, ১৪:০৪