সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রাঙামাটির ঝুলন্ত সেতু পুনরায় ভেসে উঠেছে

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাঙামাটির ঝুলন্ত সেতু পুনরায় ভেসে উঠেছে। বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে গত ২৪শে জুলাই ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত এই সেতুটি ডুবে গিয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে সেতুর পাটাতন পানির উপরে দেখা দেয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি ইউনিট ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা নিশ্চিত করেছেন যে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। পর্যটন কর্তৃপক্ষের শ্রমিকরা পাটাতন পরিষ্কার ও মেরামতের কাজ করছেন।

যদিও এখনো সেতুতে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি, তবে আগামীকাল শুক্রবার থেকে সেতুটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।

প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বাড়লেই ঝুলন্ত সেতুটি ডুবে যায়। হ্রদের সর্বোচ্চ পানির স্তর ১০৯ ফুট থাকলেও ১০৫ ফুট পানি হলেই সেতুটি ডুবে যায়। এ বছরও হ্রদের পানি বাড়ায় দীর্ঘ ১ মাস ২৩ দিন ডুবে ছিল সেতুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

রাঙামাটির ঝুলন্ত সেতু পুনরায় ভেসে উঠেছে

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৪, ১৪:২০