সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

তামিম ইনজেকশন নিয়ে খেলবেন বিশ্বকাপ!

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

পিঠের চোটের চিকিৎসা নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। সেখান থেকেই সমর্থকদের জন্য এসেছে আনন্দের সংবাদ। অস্বাভাবিক কিছু না ঘটলে বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল। এশিয়া কাপও খেলবেন তিনি। সে লক্ষ্যেই অপারেশন এড়িয়ে ইনজেকশন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরতে তামিমের সামনে পথ ছিল দুটো। হয় ইনজেকশন নিয়ে খেলতে হবে, নয়তো যেতে হবে ছুরি-কাঁচির নিচে। অপারেশন করলে মিলবে একেবারেই মুক্তি, তবে সেই ক্ষেত্রে সম্ভাবনা ছিল বিশ্বকাপ মিস হবার। ফলে সবকিছু বিবেচনায় ইনজেকশনেই সমাধান খুঁজে নিয়েছেন তামিম।

পিঠের চোট নিয়ে বেশ কয়েক মাস যাবত ভুগছিলেন তামিম। মিস করেছিলেন জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও। এই চোট কাটাতে সম্প্রতি লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক টনি হ্যামন্ডের সাথে যোগাযোগ করেন তামিম।

হ্যামন্ড জানান, তামিমের চোট ফোর্থ ও ফিফথ লাম্বার স্পাইন ভার্টিব্রার (এল-ফাইভ) মাঝের ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই। তবে ইনজেকশনের মাধ্যমে ব্যথা থেকে মাস তিনেক রেহাই পেতে পারেন তামিম।

গতকালই তাকে বিশেষ একটি ইনজেকশন দিয়েছেন হ্যামন্ড। এরপর তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন টনি হ্যামন্ড নিজেই। সব কিছু ঠিক থাকলে ৩১ তারিখের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার কথা রয়েছে তামিমের। আর ফিটনেস পরীক্ষায় পাস করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

তামিম ইনজেকশন নিয়ে খেলবেন বিশ্বকাপ!

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৩, ১৫:৩৪