সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বুফনের অবসর: ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

ফুটবলের শীর্ষ পর্যায়ে ২৮ বছর দাপটের সঙ্গে খেলে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

৪৫ বছর বয়সী বুফন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসরের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘তোমরা (সমর্থকরা) আমাকে সব দিয়েছো। আমিও তোমাদের সব দিয়েছি। আমরা একসঙ্গেই এটা করেছি।’

২০০৬ সালে ইতালির জার্সিতে বিশ্বকাপ জিতেছেন বুফন। ক্লাব ফুটবলে জুভেন্টাসে তার সেরা সময় কেটেছে। ‘তুরিনের বুড়িদের’ জার্সিতে সিরি আ’র শিরোপা জিতেছেন ১০ বার।

পিএসজিতে একবার জিতেছেন লিগ ওয়ানের শিরোপা। ১৯৯৫ সালে পার্মায় সিনিয়র ফুটবলে যাত্রা শুরু করা বুফন এই ক্লাবেই ক্যারিয়ার শেষ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

বুফনের অবসর: ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি

নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০২৩, ১৫:২৯