সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসকে জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসকে দেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন বিদায়ী সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আপনারা (নেদারল্যান্ডস) যদি চান, তবে আমরা আপনাদের (বাংলাদেশে) ড্রাইডকের জন্য জায়গা দিতে পারি।”

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বৈঠকে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় ডেল্টা প্ল্যান-২১০০, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

বিদায়ী রাষ্ট্রদূত লিউয়েন বলেন, এখানে কাজ করতে পেরে তিনি খুশি। তিনি বলেন, “বাংলাদেশ আমার হৃদয়ে থাকবে”। লিউয়েন আরও বলেন, ডেল্টা প্ল্যান একটি চমৎকার পরিকল্পনা এবং এটি বাস্তবায়নে নেদারল্যান্ডস বাংলাদেশকে সহায়তা দেবে। পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং আইসিটি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নেদারল্যান্ডসের মতো জমি পুনরুদ্ধার করতে চায়। জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনাকালে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার মধ্যেও বাংলাদেশকে টিকে থাকতে হবে এবং জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসকে জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২৩, ১৭:৪১