সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

দীর্ঘদিন স্থগিত থাকার পর দুই বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র শেখ কামালের নামে পুনরায় চালু হয় জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে শনিবার তৃতীয়বারের মতো প্রদান করা হলো এই পুরস্কার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ প্রদান করেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

পুরস্কার বিজয়ীদের মধ্যে আজীবন সম্মাননা পান কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক। খেলোয়াড় হিসেবে পুরস্কার পান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও দক্ষিণ এশিয়ার স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে।

ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পান মালা রানী সরকার ও ফজলুল ইসলাম। ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পান খন্দকার তারেক মো. নুরুল্লাহ। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার আতাহার আলী খান পুরস্কৃত হন ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৩, ১৩:৩৪