সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়মে সংশোধনী

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়মে সংশোধন এনেছে সরকার। বুধবার (৯ আগস্ট) ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-এ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে উড়াতে হবে।

‘বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক অধ্যাদেশ, ১৯৭২’ এর আর্টিকেল-৫ এর ক্ষমতাবলে এই সংশোধন আনা হয়েছে।

বিধিমালার বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদে বলা হয়েছে, অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে।

ওই দিবসে পতাকা নামানোর সময় ফের পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হবে, এরপর নামাতে হবে। আগের বিধিমালায় পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকা স্থাপন করার বিষয়টি উল্লেখ ছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়মে সংশোধনী

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৩, ১৩:২৩