সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

তাইওয়ান পিছপা হবে না : ভাইস প্রেসিডেন্ট লাই

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

কর্তৃত্ববাদী হুমকির মুখে তাইওয়ান পিছপা হবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। তিনি বলেছেন, তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ। চীনের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্যারাগুয়ে সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন লাই। দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্যারাগুয়ে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রাবিরতি করেন লাই। নিউইয়র্কে তাইওয়ানের পতাকা উড়িয়ে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা।

সমর্থকদের এক মধ্যাহ্নভোজে লাই বলেন, “কর্তৃত্ববাদের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় পাবেন না, পিছপা হবেন না। তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে আমাদের অবশ্যই সাহসী ও শক্তিশালী হতে হবে।”

লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানিয়েছে চীন। তারা লাইকে একজন ঝামেলা সৃষ্টিকারী বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে। লাইয়ের এই সফরের সমুচিত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

উল্লেখ্য, তাইওয়ানে আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী লাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

তাইওয়ান পিছপা হবে না : ভাইস প্রেসিডেন্ট লাই

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৩, ১৭:৩৭