সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

মিয়ানমারে দেড় শ’ রোহিঙ্গা গ্রেফতার

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

মিয়ানমারে দেশত্যাগের চেষ্টার অভিযোগে প্রায় দেড় শ’ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১২৭ জন পুরুষ ও ১৮ জন নারী। মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সংস্থা এএফপি জানায়, রাজ্যের প্রশাসনিক পর্ষদের মুখপাত্র অং মিয়াত কিয়াউ সেইন বলেন, গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় মোন রাজ্যের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাবন্দি রয়েছেন এবং অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন অভিযানের পর অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেন।

কিন্তু রোহিঙ্গাদের স্বপ্রণোদিত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার ব্যর্থ হওয়ায় বাংলাদেশে দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে এই রোহিঙ্গারা আশ্রয় নেয়।

এই রোহিঙ্গাদের স্বভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও এখনও তা কার্যকর হয়নি। আগে থেকেই বাংলাদেশে ৪ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল। বর্তমানে সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

মিয়ানমারে দেড় শ’ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৩, ০৬:২৬