সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

নতুন বছরের প্রথম দিন সকল শিশুর হাতে নতুন বই : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

নতুন বছরের প্রথম দিন সকল শিশুর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেছেন, নতুন বই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) কক্সবাজারের একটি হোটেলে ইউএসএআইডি’র ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের ২য় বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) তিনি এ কথা বলেন।

ফরিদ আহাম্মদ আরও বলেন, ২০২৪ সালে ২য় ও ৩য় শ্রেণির পাঠ্যবই পরিমার্জিত পাঠ্যক্রম অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। পরবর্তী বছর ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রণয়ন করা হবে।

তিনি বলেন, ‘সবাই মিলে শিখি’র মূলকথা হলো কেউ বাদ যাবে না, কিংবা পিছিয়ে পড়বে না। সবাই সমান সুযোগ পাবে, সম্মিলিত প্রয়াসে নিরন্তর এগিয়ে যাবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে শিশুদের গড়ে তুলতে কর্মপরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ইউএসএআইডি’র পরিচালক এনডুরু হল্যান্ড, সনজাল রেনলড কুপার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা প্রমুখ।

উল্লেখ্য, ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের আওতায় ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের ৯টি জেলার ১৬টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আরও ২০টি উপজেলাসহ মোট ৩৬টি উপজেলার ৫ হাজারেরও অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রায় ২শ’ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ ৫ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

নতুন বছরের প্রথম দিন সকল শিশুর হাতে নতুন বই : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৩, ০৯:৩৬