সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

মেসির ছোঁয়ায় ইতিহাসের দ্বারপ্রান্তে মায়ামি, ফাইনালে টিকিটের দাম আকাশচুম্বী

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

লিওনেল মেসির ছোঁয়ায় ইতিহাসের প্রথম শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে মায়ামি। লিগস কাপে টানা ৬ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে তারা। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মায়ামির প্রতিপক্ষ নাশভিল।

মায়ামির প্রথম ফাইনাল, তার ওপর মেসির আকাশচুম্বী জনপ্রিয়তা—সব মিলিয়ে ফাইনালের টিকিটের দামও আকাশ ছুঁয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬০ ডলার (৫০ হাজার টাকা)। আর সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম রাখা হয়েছে ১১ হাজার ৯০০ ডলার (১৩ লাখ টাকার কিছু বেশি)। সবচেয়ে দামি টিকিটের আসনটা মেসিদের ডাগআউটের ঠিক পেছনেই।

ফাইনাল হবে নাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে। নাশভিলের সব ম্যাচেরই টিকিট অনলাইনে বিক্রি করছে টিকিট বিক্রয় ও বিতরণ কোম্পানি টিকিটমাস্টার ইন্টারটেইনমেন্ট। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের সব টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে।

‘মেসি-ইফেক্ট’-এর কারণেই টিকিটের দাম তরতরিয়ে বেড়েছে। ৩ সেপ্টেম্বর শার্লটের বিপক্ষে নাশভিলের পরবর্তী ম্যাচের সবচেয়ে দামি টিকিটের দাম মাত্র ৩৩৫ ডলার (৪১ হাজার টাকা)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

মেসির ছোঁয়ায় ইতিহাসের দ্বারপ্রান্তে মায়ামি, ফাইনালে টিকিটের দাম আকাশচুম্বী

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৩, ০৫:৩০