সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, দুইজন গ্রেফতার

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

সীতাকুণ্ডের ছিন্নমূল পাথরিঘোনা দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জাহাঙ্গীর আলমের বাগানবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৯) ও মো. ইউসুফের ছেলে মো. ইমন (২৪)। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ি এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছিল। তারা ৭-৮ বছর ধরে অস্ত্র তৈরির পেশায় জড়িত।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষিকাজ করতো। মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য পাচার সহ মোট আটটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৩, ০৮:৩৩