সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

মিয়ানমারও চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

ভারতের পর এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে মিয়ানমার। আগামী দেড় মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির চাল ব্যবসায়ী ও রপ্তানিকারীদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ)।

এমআরএফের এক জেষ্ঠ্য সদস্য জানান, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে চলতি মাসের শেষ থেকে আগামি ৪৫ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মুম্বাইভিত্তিক একজন চাল রপ্তানিকারক বলেন, মিয়ানমার চালের আন্তর্জাতিক বাজারে ভারত ও থাইল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বিশ্ববাজারে চালের স্বাভাবিক সরবরাহে ঘাটতির সময়ে এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ।

ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের তথ্য অনুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহৎ চাল রপ্তানিকারী দেশ। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমার প্রতি বছর ২০ লাখ টন চাল রপ্তানি করে।

গত মাসে বাসমতি ব্যতীত অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ ১ কোটি টন কমেছে।

ভারতের চাল রপ্তানি স্থগিতের পর থেকে আন্তর্জাতিক বাজারে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম বাড়ছে। গত এক সপ্তাহে উভয় দেশের চালের দাম টনপ্রতি পাঁচ শতাংশ হারে বেড়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনাম চাল রপ্তানিতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

মিয়ানমারও চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৩, ১৩:০৮