সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সরকারি চাকরির আবেদনে এবার ভ্যাট

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

প্রথমবারের মতো অনলাইনে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদনের ফির সঙ্গে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি চাকরির আবেদন মাশুলের সঙ্গে ভ্যাটের হার বসিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন এই প্রজ্ঞাপন জারির ফলে গত বছরের ২২ সেপ্টেম্বর জারি করা একই বিষয়ক প্রজ্ঞাপনটি বাতিল হয়ে গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেলিটকের মাধ্যমে অনলাইনে সরকারি চাকরির আবেদন করার ক্ষেত্রে আবেদন ও পরীক্ষা ফি নেওয়া হবে। পরীক্ষা ফি বাবদ নেওয়া অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আদায় করা হবে।

আগে আবেদন ফির ওপর ১০ শতাংশ কমিশন নেওয়ার বিধান থাকলেও এই কমিশনের ওপর কোনো ভ্যাট আদায় করা হতো না।

এই ভ্যাট আদায়ের ফলে সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের খরচ কিছুটা বাড়বে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিটকের মাধ্যমে ৬০০ টাকা আবেদন ফি দিতে হলে চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ শতাংশ কমিশন হিসেবে অতিরিক্ত ৬০ টাকা এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ৯ টাকা নেওয়া হবে। অর্থাৎ আবেদনকারীকে ৬০০ টাকার আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ৬৯ টাকা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নবম গ্রেড ও তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদের জন্য আবেদন ফি হবে ৬০০ টাকা, দশম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১১-১২তম গ্রেডের জন্য ৩০০ টাকা, ১৩-১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা এবং ১৭-২০তম গ্রেডের জন্য আবেদন ফি হবে ১০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

সরকারি চাকরির আবেদনে এবার ভ্যাট

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৩, ১৩:৪২