সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।

এর আগে, গত ২২ আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে রোববার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৩, ০৬:২৫