সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

লেবাননে ইসরায়েলের স্থল হামলার দাবি মিথ্যা : হিজবুল্লাহ

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

মঙ্গলবার রাতে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে লেবাননে সীমিত আকারে স্থল হামলা চালানোর দাবি করে। তবে এই দাবি মিথ্যা বলে পাল্টা অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

মঙ্গলবার সকালে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, “আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে আমরা যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত আছি।”

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি সেনারা সীমিত আকারে লেবাননের ভেতরে প্রবেশ করেছে, তবে এটি স্থল অভিযানের মতো বড় কোনো পদক্ষেপ নয়। সূত্রটি আরও জানায়, হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে হিজবুল্লাহর মিডিয়া রিলেশন্স কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলেন, “ইসরায়েলি দখলদারদের লেবাননে প্রবেশের যত দাবি করা হয়েছে, সব মিথ্যা।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী গ্রামগুলোতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান চালিয়েছে। তাদের দাবি, এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে।

তবে স্থল হামলার দাবি জানানোর আগে ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

লেবাননে ইসরায়েলের স্থল হামলার দাবি মিথ্যা : হিজবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৪, ১৪:১৬