সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফ করেছে সরকার।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) আহত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থাপত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে আবেদন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ আবেদন যাচাই করে বেতন-টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবে।

আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৪, ২১:০৫