সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

লোহাগাড়ায় নাগরদোলার ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলার ধাক্কায় আবদুল্লাহ আল নোমান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নজুমুনিচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। নোমান ওই এলাকার আবু বক্করের পুত্র।

উপজেলা সদরের ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে মাদ্রাসার আশেপাশে দোকানসহ নাগরদোলা ও চরকি বসানো হয়। রাতে নোমান নাগরদোলায় চড়তে বসেন। এসময় নাগরদোলা ঘুরতে শুরু হলে অসাবধানতাবশত অপর আরেকটির ধাক্কায় নোমানের মাথায় মারাত্মক জখম হয়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোমানকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে, নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাগরদোলার পরিচালনা সদস্যরা পালিয়ে যায়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

লোহাগাড়ায় নাগরদোলার ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৪, ২২:০৩