সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চউক কর্মকর্তা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

দুর্নীতির মামলায় আসামি হয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মোহাম্মদ হাসান নামে ওই কর্মকর্তা অথরাইজড অফিসার-১ পদে কর্মরত ছিলেন।

সোমবার (১১ নভেম্বর) চউক সচিব রবীন্দ্র চাকমা তাকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রামে দায়েরকৃত বিশেষ মামলা নং- ৪০/২০১২, ৪১/২০১২ ও ৪৩/২০১২ চলমান থাকায় চউক কর্মচারী চাকুরী প্রবিধানমালা ১৯৯০ এর ৪০(ঙ) ধারা মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এই আদেশ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে লেখা
আছে।

সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চউক সচিব রবীন্দ্র চাকমা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চউক কর্মকর্তা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৪, ২২:৪৭