সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চট্টগ্রাম ইস্যুতে ভারতীয় মিডিয়ার ভূমিকায় ক্ষোভ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রাম নিয়ে ভারতীয় মিডিয়ার আপত্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে অপপ্রচার চলছে তার প্রতিবাদ অবশ্যই জানানো হবে। আমাদের দেশে যদি কোনো ভুল-ত্রুটি বা দুর্নীতি দেখেন, তাহলে সেটি আপনারা (দেশীয় সাংবাদিকরা) তুলে ধরুন। আমার কোনো আপত্তি নেই। কিন্তু মিথ্যা সংবাদ প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “ভারতীয় অনেক সাংবাদিক যে মিথ্যা সংবাদ প্রচার করেন, সেটা সবাই জানে। এ কারণে ভারত যদি কোনো সত্য সংবাদও প্রচার করে, তাহলেও মানুষের মনে সন্দেহ জাগে। ভারতের কিছু কিছু সাংবাদিকের কাজই হলো মিথ্যা প্রতিবেদন প্রচার করা। এর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ আপনারা (বাংলাদেশের সাংবাদিকরা) করতে পারেন। আপনারা আমাদের চেয়েও বড় শক্তি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চট্টগ্রাম ইস্যুতে ভারতীয় মিডিয়ার ভূমিকায় ক্ষোভ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৪, ২০:৪৯