সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

করাচি হয়ে চট্টগ্রামে প্রথম কন্টেইনারবাহী জাহাজ : বাণিজ্যে নতুন দিগন্ত

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

দুবাই-চট্টগ্রাম রুটের কন্টেইনারবাহী জাহাজ এখন পাকিস্তানের করাচি হয়ে চলাচল করছে। ফলে করাচি-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহন নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, পানামার পতাকাবাহী “এমভি ইউয়ান জিয়াং ফা যান” নামের কন্টেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে গত সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে ৩২৮টি বক্স কন্টেইনারে ৩৭০ টিইইউএস পণ্য ছিল। মঙ্গলবার জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।

এই জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রামে এসেছে এবং চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। কর্তৃপক্ষ আশা করছে, এই রুটে জাহাজটি নিয়মিত চলাচল করবে।

এদিকে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন বুধবার জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ স্থাপন করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রমাণ বহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

করাচি হয়ে চট্টগ্রামে প্রথম কন্টেইনারবাহী জাহাজ : বাণিজ্যে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৪, ২০:৫৬