সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে আইনজীবী হত্যা: ২০ জন আটক, আদালত বর্জনের ডাক আইনজীবী সমিতির

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের একপর্যায়ে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল নিহত হন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের জানান, ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই ২০ জনকে আটক করে।

এদিকে, আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজ বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানান, নিহত আইনজীবীর ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আজ সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর লোহাগাড়ায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং বহিষ্কৃত ইসকন নেতা। তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চট্টগ্রামে আইনজীবী হত্যা: ২০ জন আটক, আদালত বর্জনের ডাক আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪, ১০:৫০