সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ফটিকছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার পূর্ব-আজিমনগর এলাকায় নির্মাণাধীন দোতলা ভবন থেকে নিচে পড়ে মো. সেকান্দর (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাইজভান্ডার-দরবার শরীফ সড়কের পাশের একটি দোতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সেকান্দর পার্শ্ববর্তী গ্রাম মাইজভান্ডার শিল্পপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ মোহররম আলী। দীর্ঘদিন ধরে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মো. সেকান্দর দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন। কাজ করার সময় অসাবধানতাবশত দোতলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক (ইএমও) সঞ্জয় দে বলেন, ‘বিকেলের দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত্যুর পর তাঁর পরিবারের লোকজন তাকে নিয়ে যান।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়টি আমাকে এখনো কেউ জানান নি। খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

ফটিকছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২