সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, আ.লীগ নেতাসহ ২ জন গ্রেফতার

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ ভরি স্বর্ণসহ উপজেলা আওয়ামী লীগের এক সহ-সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা থানাধীন চাতুরী চৌমুহনী এলাকা ও নগরীর হাজারী লেন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের (৯নং ওয়ার্ড) বিলপুর আলী আকবর চেয়ারম্যানের বাড়ির মৃত বকশ খানের ছেলে মো. মনির প্রকাশ সোলাইমান (৪০) ও একই ইউনিয়নের (৩নং ওয়ার্ড) ধানপুরা গ্রামের মিলন ধরের বাড়ির মৃত লাল মোহন ধরের ছেলে মৃণাল কান্তি ধর (৬৫)। বর্তমানে তিনি নগরীর হাজারী লেন ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের মডার্ন ফেন্সী জুয়েলার্স এন্ড বুলিয়নের মালিক।

পুলিশ জানায়, গত ৩০শে জানুয়ারি রাত ৩টা হতে ৫টার মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর (৩নং ওয়ার্ড) মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরীর বাড়ির মো. গিয়াস উদ্দিন প্রকাশ বেলরি (৫০) এর একতলা বসতবাড়িতে অজ্ঞাত মুখোশধারী ডাকাত বাউন্ডারি ওয়ালের কাঁটা তার কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় ৫ জন ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণসহ ২৬ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেফতারের পর মৃণালের হেফাজত থেকে স্বর্ণের ১টি গলার হার (২ ভরি), স্বর্ণের ২টি হাতের বেসলেট (১ ভরি), স্বর্ণের ১০টি চেইন (৪ ভরি), স্বর্ণের কানের দুল ৪টি (১ ভরি) সহ মোট ৮ ভরি লুট করা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আসামি মো. মনির প্রকাশ সোলাইমান ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডাকাতির শিকার বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন জানান, ১০-১২ জনের মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করেন। তাকে হত্যার হুমকি দিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২৬ লাখ ৬০ হাজার টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, আ.লীগ নেতাসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০