সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রত্ন-নাটক: লোহাগড় মঠ

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হতে যাচ্ছে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘প্রত্ন-নাটক: লোহাগড় মঠ’। লোহাগড় মঠের প্রতিষ্ঠাতা লৌহ ও গহড়-এর বাস্তুভিটাকে প্রত্ন-সম্পদ হিসেবে ঘোষণার দাবিতে এই নাটকের আয়োজন করা হয়েছে।

প্রায় এক হাজার বছর আগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীর অববাহিকায় লৌহ ও গহর নামের দুই অত্যাচারী জমিদার ভ্রাতা এই মঠ প্রতিষ্ঠা করেন। নাটকটি নির্দেশনা দিয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রা।

রেজা আজিজ রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কে এম মাসুদ, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ফাতেমা তুজ-জোহরা, মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস সহ আরও অনেকে। পোশাক ও রূপসজ্জায় পরিকল্পক হিসেবে আছেন শাহরিয়ার হান্নান, মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান এবং সংগীত ও দ্রব্যসম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ১৫ দিনব্যাপী নাট্যকর্মশালার ফসল এই নাটক। কর্মশালার প্রধান প্রশিক্ষক মোস্তফা কামাল যাত্রার তত্ত্বাবধানে কর্মশালার পঞ্চম দিনে লোহাগড় মঠ পরিদর্শন করে সহকারী প্রশিক্ষক রেজা আজিজকে নাটকটি রচনার দায়িত্ব দেন। তারই ফলশ্রুতিতে নির্মিত হয়েছে এই প্রত্ন-নাটক।

গত ২ ফেব্রুয়ারি চাঁদপুর আউটার স্টেডিয়ামের তারুণ্যের উৎসব মেলার মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ৪ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চট্টগ্রামে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রত্ন-নাটক: লোহাগড় মঠ

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৫