সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’: ৪০০ কোটির রহস্যের জট খুলবে কি?

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ প্রথম সিজন শেষ হয়েছিল টানটান উত্তেজনার মধ্যে। শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপনের বলা শেষ সংলাপ, সেই সাথে মুখ ঢাকা এক ব্যক্তির উপস্থিতি দর্শকদের মনে রেখে গিয়েছিল অজস্র প্রশ্ন। এবার সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’।

সম্প্রতি চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। ১৪ মার্চ প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায়, অ্যালেন স্বপন টাকার পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে, তার মুখে সেই চেনা হাসি। ভিডিওর নেপথ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একজন জানতে চান তার চারশো কোটি টাকার হদিস। এরপরেই স্বপন জানান, বাধ্য হয়েই তাকে বাইরে আসতে হয়েছে। এই ৪০০ কোটি টাকার রহস্য রেখেই শেষ হয়েছিল প্রথম সিজন। এত টাকা কার, কোথায় লুকানো আছে—এমন প্রশ্ন ছিল দর্শকদের মনে।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজনে দেখানো হয়েছিল, চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ী কীভাবে ধাপে ধাপে মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, নতুন সিজনে স্বপনের কাজের পরিধি আরও বাড়বে, বদলাবে কাজের ধরনও।

অ্যালেন স্বপন চরিত্রে বরাবরের মতোই থাকছেন নাসির উদ্দিন খান। নতুন সিজন প্রসঙ্গে তিনি বলেন, “অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।”

চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর শেষ ভাগে প্রথমবার অ্যালেন স্বপনের আবির্ভাব ঘটে। ‘সিন্ডিকেট’ থেকেই নির্মিত হয় দেশের প্রথম স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেছেন শিহাব শাহীন। দ্বিতীয় সিজনটিও তিনিই পরিচালনা করছেন।

নির্মাতা শিহাব শাহীন বলেন, “‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেককিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি নিরাশ হবেন না। খুবই প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরও বড় হয়েছে। যখন গল্প লিখি তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং নাটকীয়তা রাখা ছিল কঠিন, একইসঙ্গে আনন্দদায়ক।”

প্রথম সিজনের অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা থাকছেন দ্বিতীয় সিজনেও। সেই সাথে যুক্ত হচ্ছেন নতুন কিছু মুখ, যাদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সিন্ডিকেট’ সিরিজের একটি জনপ্রিয় চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা তার সংলাপগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন। সবমিলিয়ে, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’: ৪০০ কোটির রহস্যের জট খুলবে কি?

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৫, ১৪:৪৪