সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

পৈতৃক নিবাস বাথুয়া গ্রামে যাচ্ছেন ড. ইউনূস, উৎসবের আমেজ

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার (১৪ মে) তাঁর পৈতৃক নিবাস হাটহাজারীর বাথুয়া গ্রামে যাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের পর তিনি গ্রামের বাড়িতে যাবেন। স্থানীয়রা তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানা গেছে।

জানা যায়, আগামীকাল বিকেলে প্রধান উপদেষ্টা বাথুয়া গ্রামে যাবেন। বিকেল ৫টায় হাজi মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুরালী বাড়ি সংলগ্ন কবরস্থানে সমাহিত তাঁর দাদা–দাদির কবর জেয়ারত করবেন। এরপর পাশের মাঠে আত্মীয়–স্বজন ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে বাথুয়া গ্রামে প্রস্তুতি চলছে। সদ্য নির্মিত হাজি মোহাম্মদ দুলা মিয়া সওদাগর সড়কের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। নুরালী বাড়ি সংলগ্ন ড. মুহাম্মদ ইউনূসের পারিবারিক কবরস্থানেও চলছে প্রয়োজনীয় সংস্কারের কাজ। এছাড়া পাশের মাঠও পরিষ্কার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার বাবার পৈতৃক নিবাস হাজি মোহাম্মদ দুলা মিয়া সওদাগর বাড়িতেও প্রস্তুতি দেখা গেছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভার কর্মকর্তা–কর্মচারীরা নানা স্থাপনায় সৌন্দর্যবর্ধনের কাজ করছেন। বাড়ির জরাজীর্ণ ঘর ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ঘর। এছাড়া বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করে বসানো হচ্ছে ভ্রাম্যমাণ শৌচাগার।

ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন বাথুয়া গ্রামের হাজী এম নজু মিয়া সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। আট ভাই–দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর পরিবারের সদস্যরা ৫০–৬০ বছর ধরে নগরের পাঁচলাইশ থানাধীন নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন।

হাটহাজারীর ইউএনও এ বি এম মশিউজ্জামান জানান, ১৪ মে বিকেলে প্রধান উপদেষ্টা গ্রামের বাড়ি সংলগ্ন দাদা–দাদির কবর জেয়ারত করবেন এবং আত্মীয়–স্বজন ও এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময়ের কথা রয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

পৈতৃক নিবাস বাথুয়া গ্রামে যাচ্ছেন ড. ইউনূস, উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৫, ০৮:২৭