সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বোতল ছোঁড়া শিক্ষার্থীকে বাসায় আমন্ত্রণ জানালেন তথ্য উপদেষ্টা

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর পানির বোতল ছুঁড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আজ শুক্রবার (১৬ মে) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করার পর এই আমন্ত্রণ জানানো হয়।

জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ মোহাম্মদ হুসাইনকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে। এরপর ডিবি অফিসে শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। এই সময়ে তিনি মোহাম্মদ হুসাইনকে বাসায় আসার দাওয়াত দেন।

শুক্রবার সন্ধ্যার পর তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে মোহাম্মদ হুসাইন এবং তার মায়ের সঙ্গে দাঁড়ানো ছবি শেয়ার করে এসব তথ্য জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবি’র শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হোক বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তাঁর মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

বোতল ছোঁড়া শিক্ষার্থীকে বাসায় আমন্ত্রণ জানালেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৫, ২১:৫৯