সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

পদত্যাগপত্র দিলেন আসিফ ও মাহফুজ, কার্যকর হবে তফসিল ঘোষণার পর

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাদের এই পদত্যাগপত্র কার্যকর হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিকেল ৫টার দিকে দুই ছাত্র উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র গ্রহণের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের প্রতি শুভকামনা জানান। সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, ভবিষ্যতে সেটিকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

পদত্যাগপত্র দিলেন আসিফ ও মাহফুজ, কার্যকর হবে তফসিল ঘোষণার পর

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ২২:৪০