সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

হুমায়ূন আহমেদের গল্পে ‘বনলতা এক্সপ্রেস’, এক সিনেমায় মোশাররফ-চঞ্চল-বাঁধন

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারের অডিটোরিয়াম তখন পুরো অন্ধকার। মঞ্চ ঢাকা লাল কাপড়ে, যেখানে ফেলা হয়েছে হালকা আলো। সাউন্ডবক্সে ভেসে এল ট্রেনের শব্দ আর কিছু সংলাপ। লাল পর্দা সরতেই দেখা গেল মঞ্চে ট্রেনের আদল। সেখান থেকেই গল্পের চরিত্রের নামে ডাকার পর একে একে নেমে এলেন দেশের বিনোদন জগতের পরিচিত সব মুখ। এভাবেই এক অভিনব আয়োজনের মধ্য দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হলো তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অভিনয়শিল্পীদের।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রটি। গল্পের দেশে নতুন এক ভ্রমণের সূচনা করতে এই সিনেমায় যুক্ত হয়েছেন একঝাঁক তারকা। ট্রেনের যাত্রী হয়ে পর্দায় হাজির হবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর এবং শরিফুল রাজের মতো জনপ্রিয় অভিনেতারা। এছাড়া আরও নতুন কিছু মুখকেও দেখা যাবে এই যাত্রায়।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা তানিম নূর। গল্প, আবেগ ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে এটি নির্মিত হচ্ছে বলে জানান তিনি। তানিম নূর বলেন, হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শকরা এই সিনেমার গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বলে তিনি মন্তব্য করেন।

গত শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে কাস্ট রিভিলের পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, সিনেমার শিল্পী-কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা। হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

হুমায়ূন আহমেদের গল্পে ‘বনলতা এক্সপ্রেস’, এক সিনেমায় মোশাররফ-চঞ্চল-বাঁধন

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৪