সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলের কবরের পাশে দাফনের সিদ্ধান্ত

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে। পরিবারের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংগঠনটি জানায়, পরিবারের ইচ্ছা অনুযায়ী শরিফ ওসমান হাদিকে জাতীয় কবির কবরের পাশে দাফন এবং মানিক মিয়া এভিনিউতে জানাজা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে মিছিলসহ তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৩৮৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে মরদেহটি রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতটি সেখানেই মরদেহ রাখা হবে।

ইনকিলাব মঞ্চের বিবৃতিতে কর্মীদের শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে বা সহিংসতা ছড়াতে না পারে, সেজন্য ছাত্র-জনতাকে শৃঙ্খলার সাথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলের কবরের পাশে দাফনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ২২:৫৭