সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

রবিবার (২৭ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার মেলভিল দ্বীপে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ২০ জন মার্কিন সেনা আরোহী ছিলেন বলে জানা গেছে।

ডারউইন উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে “প্রিডেটরস রান” নামে একটি যৌথ মহড়া চালাচ্ছিল। মহড়া চলাকালে হঠাৎ ভি-২২ অস্প্রিয় মডেলের এই মার্কিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর (এডিএফ) একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন সেনা এবং কোনো অস্ট্রেলিয়ান সেনা এতে ছিলেন না।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর মহড়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন আরোহী থাকায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

(সূত্র: এনডিটিভি, স্কাই নিউজ)

1 COMMENT

  1. […] অস্ট্রেলিয়া সফরে চঞ্চলের নতুন লুক দেখে অনেকেই ধন্দে পড়েছিলেন। চঞ্চল জানান, প্রায় ২০ বছরের কাজের সম্পর্ক ফারুকির সাথে। ‘মনোগামী’তে মধ্যবয়সী একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটিতে মনস্তাত্ত্বিক কিছু দিক আছে যা দর্শকদের ভাবাবে। […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৩, ০৬:৪৯