সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জাগুয়ার্সকে হারিয়ে টাইগার্সের জয়

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে মন্ট্রিয়েল টাইগার্সকে জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। সারে জাগুয়ার্সের বিপক্ষে ম্যাচে ব্যাট ও বল হাতে ঝলক দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব। তার শিকার তালিকায় ছিলেন লিটন দাস, প্রগত সিং এবং ম্যাথু ফ্রডেক। সাকিবের বোলিং তোপে জাগুয়ার্সের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। তার ইনিংসে ছিল ১টি ছক্কা এবং ৪টি চার। সাকিবের এই ইনিংস টাইগার্সকে দ্রুত রান তুলতে সাহায্য করে।

অবশেষে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মন্ট্রিয়েল টাইগার্স।

উল্লেখ্য, সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ৩১ বলে ২৮ রান করা দিলপ্রীত।

1 COMMENT

  1. […] সাকিব আরও বলেন, “আমাদের প্রথমে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। তাই প্রথম দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো, এমন কোনো নিশ্চয়তা নেই। আবার এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা শেষ হয়ে যাবে, এমনও নয়। এই দুই টুর্নামেন্টের পরিস্থিতি ভিন্ন, তাই এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।” […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জাগুয়ার্সকে হারিয়ে টাইগার্সের জয়

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৩, ০৭:২৩