মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ সোমবার জানিয়েছে, সৌদি সীমান্ত রক্ষীরা ইথিওপিয়ান অভিবাসীদের উপর ‘বিস্ফোরক অস্ত্র’ নিক্ষেপ করেছে। এতে গত বছর থেকে এ পর্যন্ত কয়েকশ’ অভিবাসী নিহত হয়।
এইচআরডব্লিউ’র গবেষক নাদিয়া হার্ডম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি কর্মকর্তারা এই দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত বিশ্বের বিভিন্ন অঞ্চলের শত শত অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে হত্যা করছে।
সৌদি ভাবমূর্তি উন্নত করার জন্য পেশাদার গল্ফ, ফুটবল ক্লাব এবং প্রধান বিনোদন ইভেন্টগুলি কেনার জন্য বিলিয়ন বিলিয়ন রিয়াল ব্যয় করা দেশটির পক্ষে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ থেকে মনোযোগ সরানো উচিত নয়।’
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, প্রায় এক দশক ধরে সৌদি আরব এবং ইয়েমেন ইথিওপিয়ান অভিবাসীদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ করে আসছে।
তবে সর্বশেষ হত্যাকান্ডগুলো ‘বিস্তৃত এবং পদ্ধতিগত’ বলে মনে হচ্ছে এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। অভিযোগ সম্পর্কে রিয়াদ তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।

[…] সৌদি আরবের মরুভূমির রুক্ষতা অনেকের কাছে পরিচিত, কিন্তু সাম্প্রতিক এক ঘটনা সেই চিত্রকে একেবারে বদলে দিয়েছে। তুমুল বৃষ্টির পর, সেখানে একটি অনন্য দৃশ্য দেখা দিয়েছে। পুরো মরুভূমি রুক্ষ বালু থেকে বেগুনি ফুলের এক বর্ণিল সমুদ্রে রূপান্তরিত হয়েছে। ‘ওয়াইল্ড ল্যাভেন্ডার’ নামে পরিচিত এই বেগুনি ফুলগুলো মরুভূমির ধূসর চেহারাকে এক অসাধারণ সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। দূরদূরান্ত থেকে পর্যটকরা সেই বিরল দৃশ্য দেখতে ছুটে আসছেন। ক্যামেরার ফ্রেমে বন্দি করা সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। […]
[…] সৌদি লিগের শক্তিশালী দল আল-হিলাল গত মৌসুমে ৩০ ম্যাচে ১৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল। শনিবার (১২ আগস্ট) আরব ক্লাব কাপে আল নাসরের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে তারা। […]