সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

অতিবৃষ্টিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুতেই বিলম্ব

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

শনিবার রাতের অতিবৃষ্টির কারণে চট্টগ্রামে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডর এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স এবং চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে ২৭শে আগস্ট রবিবার থেকে শুরু হয়েছে।   

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র, হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরেও সকল কেন্দ্রের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগ অব্যাহত আছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ জানান, বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে শুধুমাত্র মহানগরের কেন্দ্রগুলোতে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পরে শুরু হবে। বোর্ডের আওতাধীন অন্যান্য কেন্দ্রগুলোতে যথাসময় সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

এর আগে সারা দেশে ১৭ই আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চারটি পরীক্ষা পিছিয়ে ২৭শে আগস্ট রবিবার থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরুর কথা ছিল। পিছিয়ে দেওয়া চারটি বিষয়ের নতুন সময়সূচি ঘোষণা করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

অতিবৃষ্টিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুতেই বিলম্ব

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৩, ০৭:০৬